spot_img

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর চীনে কি না এখনই বলা যাচ্ছে না: মির্জা ফখরুল

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর চীন হবে কি না—এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান-কে চীন সফরের আমন্ত্রণের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, “চীন সরকার এ সফর বাস্তবায়নে প্রস্তুতি নিচ্ছে। আমরাও আমাদের দিক থেকে প্রস্তুতি নেবো। তবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর চীনেই হবে কি না, সেটি এখনই বলা মুশকিল।”

সাক্ষাৎকালে স্থানীয় সরকার খাতে চীনের সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় চীনের সহযোগিতায় একাধিক উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পে সহযোগিতা আরও কীভাবে সম্প্রসারণ করা যায়, সে বিষয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে তিস্তা নদীর সমস্যার সমাধান চায়। এ বিষয়ে চীন নিজ উদ্যোগে সহযোগিতার প্রস্তাব দিয়েছে বলেও জানান মন্ত্রী। তবে এ ক্ষেত্রে সরকারের নীতিগত সিদ্ধান্ত হলে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ–চীন সম্পর্ককে ঐতিহাসিক উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, চীন বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন সহযোগী। ভবিষ্যতে এই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ

১০ হাজার শিক্ষার্থীকে চীনা ভাষা ও কারিগরি প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ

বাংলাদেশ ও চীন এর মধ্যে শিক্ষা, প্রযুক্তি ও ভাষা সহযোগিতা জোরদার করার লক্ষ্যে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ