spot_img

ঈদের আগেই খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী পৌঁছে দেবে সরকার: মাহদী আমিন

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদের খতিম, ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী ও উৎসব ভাতা ঈদের আগেই প্রদান শুরু করবে সরকার।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেইটে তিনি এ তথ্য জানান। এই সম্মানী কত টাকা, তা এখনো নির্ধারণ না করলেও ঈদের আগেই কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু করা হবে।

নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানী ভাতা দেবে৷ ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে৷ পর্যায়ক্রমে সারা দেশে তা চালু হবে৷

মাহদী আমিন বলেন, নির্বাচনের আগে দেয়া সব প্রতিশ্রুতির বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। মেধার ভিত্তিতে বৈষম্যহীন কর্মসংস্থানের বিষয়ে আলোচনা হয়েছে।

এসময় তিনি আরও জানান, শিগগিরই জনগণের সামনে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সকল কার্যক্রম শুরু করবে সরকার।

সর্বশেষ সংবাদ

সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বা এর দুই-একদিন আগে: স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন মার্চের ১২ তারিখ বা এর দুই—একদিন আগে বসবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ