spot_img

গাজার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মানবে না হামাস

অবশ্যই পরুন

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীকে স্বাগত জানালেও এই অঞ্চলের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ মানবে না ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুক্রবার হামাসের মুখপাত্র হাজেম কাসেম বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানান।

বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পর্ষদের উদ্বোধনী বৈঠক হয়েছে। বৈঠকে গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা পাঠানোর প্রতিশ্রুতি দেয় পাঁচটি দেশ।

বৃহস্পতিবার ওয়াশিংটনে শান্তি বোর্ডের উদ্বোধনী সভায় আইএসএফের কমান্ডার মেজর জেনারেল জ্যাসপার জেফার্স জানান, ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া সেনা পাঠাবে। মিশর ও জর্ডান সেনা পাঠানোর পরিবর্তে ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেবে।

হামাসের মুখপাত্র কাসেম বলেন, ‘আন্তর্জাতিক বাহিনীর বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা এমন শান্তিরক্ষী বাহিনী চাই, যারা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করবে, এর বাস্তবায়ন নিশ্চিত করবে এবং গাজার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে দখলদার সেনাবাহিনী এবং আমাদের জনগণের মধ্যে একটি বাফার হিসেবে কাজ করবে।’

আইএসএফ ২০ হাজার সেনা এবং নতুন পুলিশ বাহিনী রাখার লক্ষ্যে কাজ করছে। ইন্দোনেশিয়া জানিয়েছে, তারা আট পর্যন্ত সেনা পাঠাতে প্রস্তুত।

সূত্র: মেহের নিউজ

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। শনিবার (২১ ফেব্রুয়ারি) এ সাক্ষাৎ...

এই বিভাগের অন্যান্য সংবাদ