spot_img

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার যেভাবে চলছে, সেভাবেই চলবে: চিফ প্রসিকিউটর

অবশ্যই পরুন

জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের বিচার যেভাবে চলছে, সেভাবেই চলবে। এমনকি বর্তমান বিএনপি সরকার থেকে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জুলাই হত্যাকাণ্ডের সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দিয়েছেন মিরপুর এলাকায় শহীদ ফজলে রাব্বির বাবা ও শহীদ তানহার বাবা। শহীদ দুইজনের নির্মম মৃত্যুর বর্ণনা তুলে ধরেন তারা।

এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি ট্রাইব্যুনাল-১ র‍্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি ধার্য করেন। এছাড়াও গাজীপুরে গুম করে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ২ মার্চ ধার্য করা হয়।

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়ার পর লঙ্কা বধ, গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর এবার স্বাগতিক লঙ্কানদের হারিয়ে নিজ গ্রুপে চ্যাম্পিয়নও...

এই বিভাগের অন্যান্য সংবাদ