spot_img

সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

অবশ্যই পরুন

পবিত্র রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবির সময় সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য মন্ত্রিসভার সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

প্রতিমন্ত্রী জানান, বিপুল জনসমর্থন নিয়ে গঠিত এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। প্রধানমন্ত্রী মন্ত্রীদের স্মরণ করিয়ে দিয়েছেন, জনগণ সুশাসন ও জবাবদিহিতা চায়। তাই স্ব-স্ব মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে যেকোনো ধরনের স্বজনপ্রীতি ও প্রভাবের ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। বিশেষ করে দুর্নীতির প্রশ্নে সরকারের অবস্থান হবে অত্যন্ত কঠোর।

নুরুল হক নুর জানান, বৈঠকে সামনে রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখা এবং ধর্মীয় ইবাদতের সময়গুলোতে যাতে বিদ্যুৎ বিভ্রাট না ঘটে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো জনকল্যাণমূলক কাজগুলো দ্রুত দৃশ্যমান করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণে সরকারের বিশেষ উদ্যোগ দ্রুত বাস্তবায়নের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

উক্ত বৈঠকে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার পুনরায় চাঙ্গা করার বিষয়ে আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে মধ্যপ্রাচ্যের বাজারের যে ধারা ছিল, মাঝে তাতে ছন্দপতন ঘটে। আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি তিনি যেন মধ্যপ্রাচ্য সফর করেন, যাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়।’

সরকার পরিচালনার গতি ত্বরান্বিত করতে আগামী ১৮০ দিনের (ছয় মাস) একটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেও বৈঠকে জানানো হয়।

সর্বশেষ সংবাদ

গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়ে যা বলছে রাশিয়া

চীন কিংবা রাশিয়া কেউই গোপনে পারমাণবিক পরীক্ষা চালায়নি বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ। ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রের...

এই বিভাগের অন্যান্য সংবাদ