spot_img

হাবিবুল বাশারই কি হচ্ছেন বিসিবির নতুন প্রধান নির্বাচক?

অবশ্যই পরুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর প্রধান নির্বাচকের পদে পরিবর্তনের আভাস মিলেছে। সাবেক নির্বাচক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার-কে নতুন প্রধান নির্বাচক হিসেবে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নেন গাজী আশরাফ হোসেন লিপু। টানা দুই বছর দায়িত্ব পালনের পর তিনি আর এ পদে থাকতে চান না। চলতি মাসের ৫ তারিখ বিসিবিকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান তিনি।

চুক্তি অনুযায়ী এ মাসেই তার মেয়াদ শেষ হওয়ার কথা। বিসিবি তাকে আরও দীর্ঘমেয়াদে দায়িত্বে রাখতে আগ্রহী ছিল। তবে পারিবারিক কারণ দেখিয়ে নতুন করে দীর্ঘমেয়াদি চুক্তিতে আগ্রহ দেখাননি লিপু। ফলে শিগগিরই প্রধান নির্বাচকের পদটি শূন্য হতে যাচ্ছে।

এদিকে ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকে হাবিবুল বাশারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। তবে বাশার এখনই চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছেন না। তিনি প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু কিছু সময় চেয়েছেন ।

সবকিছু ঠিক থাকলে বিসিবির পরবর্তী প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিতে পারেন সাবেক এই অধিনায়ক।

সর্বশেষ সংবাদ

পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা

দেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে রোজা। বুধবার সন্ধ্যায় রাজধানীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ