spot_img

ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো খালেদা জিয়া

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে জন্ম নেওয়া এক কন্যা সন্তানের নাম রাখা হয়েছে খালেদা জিয়া। পরবর্তীতে মা ও সন্তানকে দেখতে উপহার নিয়ে বাড়িতে হাজির হয়েছেন জেলা প্রশাসক। ভোটের দিন চাঞ্চল্যকর এ ঘটনার সাক্ষী হয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনে ভোট দিতে ৬৬ নম্বর বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী আম্বিয়া বেগম। সেখানেই তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।

পরিবারটি বিএনপির সমর্থক হওয়ায় এবং বেগম খালেদা জিয়াকে ভালোবাসার কারণে নবজাতকের নাম রাখা হয় বেগম খালেদা জিয়া। ঘটনাটি জানার পর সিরাজগঞ্জ জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।

আজ রোববার বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলামর নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল আম্বিয়া বেগমের বাড়িতে যান। তারা নবজাতককে দেখেন এবং তার জন্য নিয়ে যাওয়া উপহার সামগ্রী পরিবারটিকে প্রদান করেন। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনী পরিবেশে গর্ভবতী অবস্থায় ভোটকেন্দ্রে যাওয়ার জন্য পরিবারটির প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটির জন্য পুষ্টিকর খাবার, ফলমূল, পোশাকসামগ্রী ও নগদ অর্থ উপহার দেওয়া হয়। এছাড়া শিশুটির ডাকনাম ‘ত্রয়ী’ রেখে একটি ইউনিক নম্বরসহ জন্মনিবন্ধন সম্পন্ন করা হয়। শিশুটির পূর্ণ নাম রাখা হয়েছে বেগম খালেদা জিয়া ওরফে ত্রয়ী।

শিশুটির মা আম্বিয়া বেগম বলেন, তাদের পরিবার পুরোপুরি বিএনপির সমর্থক। তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালোবাসেন। সে কারণেই ভোরে ভোটকেন্দ্রে গিয়েছিলেন। লাইনে দাঁড়ানোর পর প্রসববেদনা শুরু হলে অন্যান্য নারীরা তাকে শ্রেণিকক্ষে নিয়ে যান, সেখানেই তিনি কন্যাসন্তানের জন্ম দেন।

শিশুটির বাবা শরিফুল ইসলাম জানান, সুষ্ঠু পরিবেশে নির্বাচন হওয়ায় সবাই ভোট দিতে গিয়েছিলেন। তার স্ত্রী ভোট দিতে গিয়ে সন্তানের জন্ম দেন। প্রিয় নেত্রীর নাম অনুসারে মেয়ের নাম রাখা হয়েছে বেগম খালেদা জিয়া। এতে তারা আনন্দিত।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, অবাধ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজন সম্ভব হওয়ায় একজন গর্ভবতী নারীও নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পেরেছেন। বিষয়টিকে গুরুত্ব দিয়ে জেলা প্রশাসন পরিবারটির পাশে দাঁড়িয়েছে।

সর্বশেষ সংবাদ

সৌদিতে প্রথম রমজান কবে, জানালেন জ্যোতির্বিদরা

সৌদি আরবের দাপ্তরিক হিজরি বর্ষপঞ্জি উম্মা আল-কুয়ার কেলেন্ডারের তথ্য অনুযায়ী আগামী বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রমজান মাস শুরু হওয়ার...

এই বিভাগের অন্যান্য সংবাদ