spot_img

বাংলাদেশের নাগরিকদের বৃহদাংশ পুরনো ব্যবস্থায় ফিরতে চায় না: আলী রীয়াজ

অবশ্যই পরুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সুস্পষ্ট এবং দ্বিধাহীনভাবে জুলাই মাসে জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাবসমূহের অনুকূলে তাদের রায় দিয়েছেন। এই রায় স্পষ্ট করে যে, দেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বজায় রাখতে চান না। তারা চাইছেন পরিবর্তন, সংস্কার এবং রাষ্ট্রব্যবস্থায় আধুনিকীকরণ।

শনিবার সকালে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে অধ্যাপক আলী রীয়াজ এসব মন্তব্য করেন। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটার ‘হ্যাঁ’ ভোটে জয়ী করেছেন। নির্বাচন কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী, গণভোটে অংশ নিয়েছেন ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন ভোটার, যা মোট ভোটের প্রায় ৬০.৮৪ শতাংশ। এর মধ্যে ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, যা কাস্ট করা মোট ভোটের ৬৮.০৬ শতাংশ। ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন, যা প্রায় ৩১ শতাংশ। উল্লেখযোগ্য যে ভোটারদের ৬০ শতাংশেরও বেশি গণভোটে অংশ নিয়েছেন, যা জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এক শতাংশ বেশি।

অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, প্রধান উপদেষ্টা গণভোটের আগে জাতির উদ্দেশ্যে বলেছিলেন, জাতীয় রূপান্তর কখনও একক সিদ্ধান্ত বা একক শাসনের মাধ্যমে হবে না। জনগণই রাষ্ট্রের প্রকৃত শক্তি। পরিবর্তনের চূড়ান্ত বৈধতা আসে জনগণের সম্মতি থেকে। তাই দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে জনগণকে সরাসরি এই সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়াই গণতান্ত্রিক পথের মূল ভিত্তি। এই লক্ষ্যেই গণভোট আয়োজন করা হয়েছে, যাতে দেশের ভবিষ্যৎ সংস্কারের দিশা নির্ধারণে জনগণ সরাসরি অংশগ্রহণ করতে পারেন।

তিনি উল্লেখ করেন, জনগণ এই আহ্বানে সাড়া দিয়েছেন। সংস্কারের পক্ষে জনরায় এসেছে। গণভোটে প্রদত্ত রায় কেবল সংখ্যার বিচারে দেখার নয়। এই রায় ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন বা অকুত ভয়ে লড়াই করেছেন, তাদের স্বীকৃতিও বটে। এরা নাগরিকদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, সেটির প্রতিফলন।

বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ আরও অনেকে।

গণভোটের ফলাফলের আলোকে স্পষ্ট হয়ে গেছে যে, দেশের মানুষ এখন পরিবর্তন, সংবিধান সংস্কার এবং আধুনিক রাষ্ট্রব্যবস্থার দিকে এগিয়ে যেতে চায়। এই রায় সরকারের জন্যও নির্দেশক যে, জনগণের সমর্থন ও অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন করা সম্ভব নয়।

সর্বশেষ সংবাদ

জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: তারেক রহমান

দেশের সকল জনগণকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপিকে জয়ী করায় তিনি বলেছেন, ‘এ বিজয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ