spot_img

এক ফ্রেমে তারেক-জুবাইদা-জাইমা

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সপরিবারে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সপরিবারে ভোট দেয়ার পর জাইমা রহমানের ফেসবুক পেজ থেকে এই ছবিটি প্রকাশ করা হয়। ছবিটি কেন্দ্র করে এরই মধ্যে আলোচনা চলছে। এক ফ্রেমে তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। পরিবারের তাদের সবার মুখেই হাসি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে আলাদা উচ্ছ্বাস কাজ করছিল। উৎসবমুখর পরিবেশে দেশের মানুষ ভোট দিচ্ছে। দীর্ঘ অপেক্ষার পর এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। জিয়া পরিবারের জন্যও আজকের এই দিনটি অন্যরকম। কারণ, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। সেই সঙ্গে প্রথমবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে লড়ছেন। ডা. জুবাইদা রহমান দীর্ঘবছর পর জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পেয়েছেন।

অন্যদিকে, জাইমা রহমান প্রথমবারের মতো ভোট দিয়েছেন। সব মিলিয়ে তাদের তিনজনের এই ছবিটি যেন জিয়া পরিবারের নতুন সূচনার ইঙ্গিত দিচ্ছে। সেই সঙ্গে এটা দেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ব্যাপারে আগ্রহ দিচ্ছে। সেই সঙ্গে তারুণ্যের গণতান্ত্রিক সচেতনতার দিকটিও প্রকাশ পাচ্ছে।

ভোট দিয়ে পৌনে ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আজকে তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাআল্লাহ যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব।

প্রসঙ্গত, ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ৯টা ৩৫ মিনিটে প্রবেশ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই আসনের প্রার্থীও তারেক রহমান। ভোট দেয়ার সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা ইসলাম। তারা তিনজনেই একই কেন্দ্রে ভোট দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

শানাকা-রত্নায়েকে ঝড়ে উড়ে গেলো ওমান

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে মাত্র ১৯ বলে ফিফটি করে রেকর্ড গড়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক...

এই বিভাগের অন্যান্য সংবাদ