spot_img

রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি প্রকাশ

অবশ্যই পরুন

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের ব্যাংকগুলোর অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকগুলোর লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত হবে। আর অফিস সময়সূচি থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এছাড়া দেশের সব তপশিলি ব্যাংক রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে এবং দুপুর সোয়া দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে, এই বিরতির সময়েও অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন কার্যক্রম চালু রাখা যাবে।

বর্তমানে ব্যাংকগুলোর সাধারণ কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এবং অফিস সময়সূচি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকে। তবে রমজান মাস শেষে ব্যাংকগুলোর সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

দায়িত্ব হস্তান্তরের পর কী করবেন প্রধান উপদেষ্টা

আর একদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।  আর এ নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর...

এই বিভাগের অন্যান্য সংবাদ