spot_img

রাজনীতিতে যোগদানের গুঞ্জনে কী বললেন অরিজিৎ সিং

অবশ্যই পরুন

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংকে কেন্দ্র করে রাজনীতিতে যোগদানের নানা গুঞ্জন বেশ কিছুদিন ধরে ছড়িয়ে ছিল। এমনকি ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কোনো দলের হয়ে অংশ নেবেন বলেও দাবি করা হয়েছিল।

সম্প্রতি অরিজিৎ সিং আবহ সংগীত থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর থেকেই তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা আলোচনা শুরু হয়। ভারতীয় কিছু সংবাদমাধ্যম বলেছে, তিনি সক্রিয় রাজনীতিতে নামছেন অথবা নিজের রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন। পরবর্তীতে গুঞ্জনের মোড় ঘুরে বিজেপিতে যোগদানের সম্ভাবনার দিকে যায়।

তবে দীর্ঘদিন নীরব থাকার পর সামাজিক মাধ্যম ‘এক্স’-এ ভক্তদের প্রশ্নের জবাবে নিজ অবস্থান স্পষ্ট করেন অরিজিৎ। এক ভক্ত সরাসরি রাজনীতিতে যোগদানের বিষয়ে জানতে চাইলে তিনি লেখেন, “মানুষই খবর তৈরি করছে। লোক যা ইচ্ছা তাই বলছে।” এর মাধ্যমে স্পষ্ট হয়েছে, বর্তমানে তার রাজনীতিতে যোগদানের কোনো পরিকল্পনা নেই। অরিজিৎ সিংয়ের এক্স হ্যান্ডেলটি এখনও ভেরিফায়েড না হলেও তার মন্তব্য নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

সর্বশেষ সংবাদ

পদত্যাগ করলেন ঢাবি ভিসি

হঠাৎ করেই পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ঘোষিত এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ