spot_img

দুর্নীতিতে বাংলাদেশের অবনতি, অবস্থান ১৩

অবশ্যই পরুন

বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রকাশিত ২০২৫ সালের দুর্নীতির ধারণাসূচক (সিপিআই) প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এই প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের স্কোর এবার ২৪। আগের বছরের ১৪তম অবস্থানের তুলনায় আরও এক ধাপ নিচে নেমে এসেছে। টিআইবি এই স্কোরকে অত্যন্ত হতাশাজনক ও বিব্রতকর বলে অভিহিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়, এ বছরও যৌথভাবে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ সুদান ও সোমালিয়া।

অন্যদিকে, সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে ডেনমার্ক তালিকার শীর্ষে অবস্থান করছে। দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে ভুটান সবচেয়ে স্বচ্ছ অবস্থানে রয়েছে এবং এর পরেই ভারতের অবস্থান। এছাড়া বিশ্বের শীর্ষ ১০টি দুর্নীতিমুক্ত দেশের তালিকায় জায়গা করে নিয়েছে হংকং ও সিঙ্গাপুর।

টিআইবি তাদের পর্যবেক্ষণে উল্লেখ করেছে, বাংলাদেশ দুর্নীতি নিয়ন্ত্রণে ক্রমাগত সক্ষমতা হারিয়ে ফেলছে এবং বিশেষ করে অর্থপাচার রোধে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশে ‘চোরতন্ত্র’ বন্ধ না হওয়া এবং গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ বজায় থাকাকে দুর্নীতির ব্যাপকতা বাড়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বের প্রায় ৮০ শতাংশ মানুষ বর্তমানে উচ্চ দুর্নীতিগ্রস্ত দেশে বসবাস করছে এবং যেসব দেশে গণতন্ত্র দুর্বল, সেখানে দুর্নীতির ঊর্ধ্বমুখী প্রবণতা বেশ স্পষ্ট।

সর্বশেষ সংবাদ

একটি দলের দিকে হেলে পড়ছে নির্বাচন কমিশন ও প্রশাসন: জামায়াত

নির্বাচন কমিশন ও প্রশাসন বিশেষ একটি দলের দিকে হেলে পড়তে দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি...

এই বিভাগের অন্যান্য সংবাদ