চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ইস্যুতে সরকার এবার কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
আজ রোববার (০৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনের আগে চট্টগ্রামসহ ওই এলাকার নির্বাচনে বিঘ্ন ঘটাতে চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনালকে জিম্মি করে কর্মবিরতি পালন করছে বন্দরের কর্মচারীরা। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।
নৌ উপদেষ্টা বলেন, এটা করে তারা ১৮ কোটি মানুষকে কষ্টে ফেলেছে তারা। তবে, শিগগিরই বন্দর সচল হবে।
তিনি জানান, ডিপিওয়ার্ল্ডের সাথে চুক্তির বিষয় আলোচনা চলছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ডিপি ওয়ার্ল্ড চিঠি দিয়েছে। নির্বাচনের পরে তাদের সাথে আলোচনা চলবে।
এম সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম নিউমুরিং কন্টেইনার টার্মিনালের কর্মচারীদের কর্মবিরতি ভিত্তিহীন এবং অযৌক্তিক। এগুলো মানা যাবে না।

