spot_img

রাঙামাটির দুর্গম ২০টি কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে পৌঁছানো হচ্ছে ভোটের সরঞ্জাম

অবশ্যই পরুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে ঘিরে রাঙামাটি আসনের চার উপজেলার দুর্গম ২০টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম, ব্যালট বক্স, আইন-শৃঙ্খলাবাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে পৌঁছানো শুরু হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) জেলার রিটার্নিং কর্মকর্তা কার্যালয় এ তথ্য জানায়।

জেলা রিটার্নিং কর্মকর্তার (জেলা প্রশাসক) নাজমা আশরাফী জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি চার উপজেলার, দুর্গম ৯টি ইউনিয়নে ২০টি ভোট কেন্দ্রে আজ সকাল থেকে নির্বাচনী সরঞ্জাম, ব্যালট বক্স, আইন-শৃঙ্খলাবাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে পৌঁছানো শুরু হয়েছে।

নাজমা আশরাফী বলেন, সকাল থেকে বরকল উপজেলার ২টি, জুরাছড়ি উপজেলায় ২টি ও বিলাইছড়ি উপজেলার ১টি দুর্গম ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামসহ সংশ্লিষ্টদের পৌঁছানো হয়েছে। বাকী ১৬টি দুর্গম ভোটকেন্দ্রে হেলিসর্টির মাধ্যমে আগামী তিন দিনের মধ্যে পৌঁছানো হবে। নির্বাচন শেষে পুনরায় হেলিকপটার যোগে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের নিয়ে আসা হবে।

উল্লেখ্য, এ দুর্গম ২০টি কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৩৩ হাজার ১২ জন।

সর্বশেষ সংবাদ

টটেনহ্যামের কাছে সহজে হারলো ম্যানইউ

টটেনহ্যাম অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরোর লাল কার্ড তার সতীর্থদের মনোবলে বড় ধাক্কা দিলো। সেই রেশ আর কাটল না। আধঘণ্টার মধ্যে...

এই বিভাগের অন্যান্য সংবাদ