spot_img

রমজানে অফিস ৯টা থেকে বেলা সাড়ে ৩টা

অবশ্যই পরুন

রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় পরিবর্তন করা হয়েছে। এই সময় অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তাঁর কার্যালয় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান প্রেসসচিব শফিকুল আলম।

তিনি বলেন, রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিটের বিরতি থাকবে।

তবে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্টসহ অন্যান্য স্বায়ত্তশাসিত সংস্থা নিজ নিজ প্রয়োজন ও সুবিধা অনুযায়ী আলাদা অফিস সূচি নির্ধারণ করবে বলে জানান প্রেসসচিব।

উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর এখন নিয়মানুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানাবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৮ বা ১৯ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র মাহে রমজান।

সর্বশেষ সংবাদ

নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ ১৭-১৮ ফেব্রুয়ারির পর যাবে না: প্রেস সচিব

নির্বাচনের পর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের পরপরই ক্ষমতা হস্তান্তর করা হবে এবং এই প্রক্রিয়া কোনোভাবেই আগামী ১৭ বা ১৮...

এই বিভাগের অন্যান্য সংবাদ