spot_img

চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি দুই দিন স্থগিত

অবশ্যই পরুন

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর বিকেলে এই কর্মসূচি স্থগিত করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

তবে, বিদেশি প্রতিষ্ঠানের কাছে এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া থেকের শনিবারের মধ্যে সরে আসার বিষয়ে ইতিবাসক সাড়া না এলে রোববার থেকে আবার লাগাতার কর্মবিরতি চলবে বলে ঘোষণা দেয়া হয়েছে।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ থেকে জানানো হয়েছে, রমজান মাস ও সবকিছু বিবেচনা করে এই দুইদিন কর্মসূচি স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে নৌপরিবহন উপদেষ্টা তাদের সকল বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বস্ত করেছেন।

সর্বশেষ সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে স্কুল ড্রেস দেবে সরকার: প্রধানমন্ত্রী

এ অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ