spot_img

১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম

অবশ্যই পরুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পুরনো কায়দায় একটি শক্তি বানচালের চেষ্টা করবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় নির্বাচনী প্রচারণায় তিনি এ কথা বলেন।

এনসিপির আহ্বায়ক বলেছেন, ১২ তারিখ একটি শক্তি নির্বাচনকে পুরনো কায়দায় বানচাল করার চেষ্টা করবে, ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করবে। কিন্তু প্রশাসন অ্যাকটিভ থাকলে তারা সফল হবে না।

জনগণের অর্থায়নে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলেও জানিয়েছেন নাহিদ ইসলাম।

উল্লেখ্য, এ সময় ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব থাকায় তার নির্বাচন করার বৈধতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ সংবাদ

ব্যবহৃত মোবাইল বিক্রির আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক: বিটিআরসি

ব্যবহৃত মোবাইল ফোন অন্যের কাছে হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।...

এই বিভাগের অন্যান্য সংবাদ