spot_img

জোড়া গোলের লিড নিয়েও টটেনহ্যামের সঙ্গে ম্যানসিটির ড্র

অবশ্যই পরুন

ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের সাথে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। এই ড্র’য়ে আর্সেনালের সাথে পয়েন্ট ব্যবধান কমাতে ব্যর্থ হয়েছে সিটিজেনরা।

রোববার (১ ফেব্রুয়ারি) লন্ডনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে ম্যানচেস্টার সিটি।

ম্যাচের ১১তম মিনিটে রায়ান চের্কির ফিনিশিংয়ে ডেডলক ভাঙে সফরকারীরা। বিরতিতে যাওয়র আগে টটেনহ্যামের রক্ষণের ভুলকে কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্টোইনি সেমেনিও।

৫৩তম মিনিটে ম্যানসিটির আত্মঘাতী গোলে ম্যাচের ঘুরে দাঁড়ানোর রসদ খুঁজে পায় স্বাগতিকরা। সেই ধারাবাহিকতায় ১৭ মিনিট পর টটেনহ্যাম সমর্থকদের আনন্দে ভাসিয়ে দলকে সমতায় ফেরান ডোমিনিক সোলাঙ্কি।

পুরো ম্যাচে বল দখলে ম্যানসিটির আধিপত্য থাকলেও শট অন টার্গেটে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। শেষ পর্যন্ত গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায় ম্যানচেস্টার সিটি। তবে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে পেপ গার্দিওলা শিষ্যদের।এ নিয়ে পরপর দুই ম্যাচ ড্র করে হ্যাল্যান্ড বাহিনী।

উল্লেখ্য, লিগে ৫৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্সেনাল, তার পরের অবস্থানে থাকা ম্যানসিটিরি পয়েন্ট ৪৭। অপরদিকে, ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা।

সর্বশেষ সংবাদ

মোদি সরকার পশ্চিমবঙ্গের মানুষকে বাংলাদেশি মনে করে

ভারতের কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গ রাজ্যকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ