১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে একক সাধারণ পদ্ধতিতে বিজয়ীদের নম্বর নির্বাচন করা হয়। অর্থাৎ, বাজারে প্রচলিত ৮৪টি সিরিজের প্রতিটিতেই একই নম্বরের বন্ডগুলো পুরস্কারের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
এবারের ড্র-তে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার জিতেছে ০০১৭৭৭৭ নম্বরটি এবং ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার পেয়েছে ০৪৮০১৩৩ নম্বরটি। এছাড়া ১ লাখ টাকা মূল্যের দুটি তৃতীয় পুরস্কার পেয়েছে ০৭৬৬৩৩৮ ও ০৯৩৯৯৩০ এবং ৫০ হাজার টাকা মূল্যের দুটি চতুর্থ পুরস্কার জিতেছে ০১০০০০১ ও ০৩৯৫৪০৮ নম্বরটি।
১০ হাজার টাকা করে পঞ্চম পুরস্কারের জন্য মোট ৪০টি নম্বর নির্বাচন করা হয়েছে। নম্বরগুলো হলো: ০০১৫৯৩৭, ০১৭৫৯৪৯, ০৩২৩৮১৪, ০৫৭৬২১৪, ০৮৩৯৬৯১, ০০২৩১৩৯, ০২১২০৩০, ০৩৭৩০৬৮, ০৫৯৭১০৯, ০৮৬৮০৭৮, ০০৪১৮৭০, ০২১২৯৫৫, ০৩৭৮৪৪৯, ০৬৭৮৬১৪, ০৮৯১৫৮০, ০০৭৪৬৮৭, ০২৬৮২৯৩, ০৩৯১৪৪০, ০৭০২২৪২, ০৯৩১১৪৪, ০০৯৯১৮৪, ০২৯২৬৪১, ০৪০১৭৬৫, ০৭০৩২৯৯, ০৯৩২৪৭২, ০১১১০৭০, ০২৯৯৪৮৪, ০৪০৬২৭৭, ০৭২০৩৮১, ০৯৫৫৮৬১, ০১৪৫২০৪, ০৩১২৩৭৬, ০৪৮৪৬৯৭, ০৭২১৩০৮, ০৯৯০১৫৫, ০১৬৫৩৯২, ০৩২৩৭৮২, ০৫৫৯২৮৫, ০৮১২৪৯০ ও ০৯৯৫২৭৩।
বর্তমানে কক থেকে ঘচ পর্যন্ত মোট ৮৪টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা হিসেবে মোট ৩ হাজার ৮৬৪টি নম্বর পুরস্কারের আওতায় রয়েছে। নিয়ম অনুযায়ী, ড্র অনুষ্ঠানের তারিখ থেকে অন্তত ৬০ দিন আগে কেনা বন্ডগুলোই কেবল এই ড্র-এর অন্তর্ভুক্ত ছিল। এছাড়া আয়কর আইন ২০২৩ অনুযায়ী, প্রাইজবন্ডের পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ হারে সরকারি উৎসে কর কেটে রাখা হবে।

