spot_img

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে লিড নিল পাকিস্তান

অবশ্যই পরুন

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিকদের দেয়া ১৬৯ রানের টার্গেটে খেলতে নেমে ১৪৬ রানে থামে অজিদের ইনিংস।

আগে ব্যাট করতে নেমে প্রথম বলেই শাহিবজাদা ফারহানের উইকেট হারায় পাকিস্তান। ৭৪ রানের জুটি গড়ে পাল্টা প্রতিরোধ সায়েম-সালমানের। ৪০ রানের আগ্রাসী ইনিংস খেলে ফেরেন সায়েম আইয়ুব। আর সালমান আঘার ব্যাট থেকে আসে ৩৯ রান। ২৪ রান করে আউট হয়েছেন বাবর আজম।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ১৬৮ রানের পুঁজি পায় স্বাগতিকরা। সফরকারীদের পক্ষে ৪টি উইকেট নেন অ্যাডাম জাম্পা।

জবাবে শুরুতেই ম্যাথু শর্টের উইকেট হারালেও আগ্রাসী জুটি গড়েন ট্রাভিস হেড ও ক্যামেরুন গ্রিন। কিন্তু এ’দুজনের বিদায়ে ভেঙ্গে পড়ে অজিদের মিডল অর্ডার। শেষ দিকে জেভিয়ার ৩৪ রানে অপরাজিত থাকলেও পরাজয় এড়াতে পারেনি অস্ট্রেলিয়া।

আগামী শনিবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়।

সর্বশেষ সংবাদ

ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

যুদ্ধের শুরুতে ইরান বাহরাইনে অবস্থিত একটি মার্কিন নৌঘাঁটিতে হামলা চালায়। এতে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সরবরাহ কার্যক্রম বিপর্যস্ত হয়ে পড়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ