spot_img

শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের দারুণ জয়

অবশ্যই পরুন

থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ধারায় থাকল বাংলাদেশ। গতকাল পুরুষ দলের জয়ের পর আজ নারী দলও নাটকীয় প্রত্যাবর্তনে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে।

ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য মোটেও সহজ ছিল না। প্রথম কয়েক মিনিটের মধ্যেই শ্রীলঙ্কা দুই গোলের লিড নেয়। তবে এরপরই নেতৃত্বের ঝলক দেখান অধিনায়ক সাবিনা খাতুন। কৃষ্ণা রাণী সরকারের নিখুঁত পাসে জোড়া গোল করে ম্যাচে সমতা ফেরান সাবিনা।

বিরতির পর দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। সাবিনা-কৃষ্ণাদের গতি, স্কিল ও অভিজ্ঞতার সামনে আর টিকতে পারেনি শ্রীলঙ্কা। সাবিনার কর্নার থেকে সুমাইয়ার জোরালো শটে প্রথমবারের মতো লিড পায় বাংলাদেশ।

এরপর আর পেছনে তাকাতে হয়নি। ম্যাচের শেষ পাঁচ মিনিটে আরও তিনটি গোল আদায় করে নেয় লাল-সবুজের মেয়েরা। সাবিনাকে দুটি গোল বানিয়ে দেওয়া কৃষ্ণা নিজেই চতুর্থ গোলটি করেন ব্যক্তিগত নৈপুণ্যে। পরে সুমাইয়ার শট প্রতিহত হলেও ফিরতি বলে মাসুরার শটে ব্যবধান বাড়ে। কৃষ্ণা আরও একটি গোল করলে বাংলাদেশের বড় জয় নিশ্চিত হয়।

শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে শ্রীলঙ্কা একটি গোল শোধ দিলেও জয় হাতছাড়া হয়নি বাংলাদেশের।

এবারের সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে সাতটি দেশ অংশ নিচ্ছে। প্রতিটি দল খেলবে ছয়টি করে ম্যাচ। চার ম্যাচ শেষে নারী দলের সংগ্রহ ১০ পয়েন্ট। পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে রয়েছে তাদের পরের দুই ম্যাচ। ছয় ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দলই হবে চ্যাম্পিয়ন।

অন্যদিকে পুরুষ দল চার ম্যাচ শেষে সংগ্রহ করেছে সাত পয়েন্ট।

সর্বশেষ সংবাদ

উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে : জ্বালানি মন্ত্রী

জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মন্ত্রী বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ