spot_img

জুলাইযোদ্ধাদের দেখভালের প্রতিশ্রুতি তারেক রহমানের

অবশ্যই পরুন

বিএনপি ক্ষমতায় গেলে জুলাইযোদ্ধাদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আরেকটি বিভাগ খোলার কথা জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

আজ রোববার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও গুরুতর আহতদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

তারেক রহমান বলেন, বিএনপি এর আগে যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন করেছিল। একাত্তরের মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে এই মন্ত্রণালয় দেখভাল করে থাকে। আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে জুলাই আন্দোলনে যোদ্ধা পরিবারের কিছুটা কষ্ট লাঘবের চেষ্টা করা হবে। কারণ তারাও এক ধরনের মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আরেকটি বিভাগ খোলা হবে, যাতে এইসব মানুষদের দেখভাল করা যায়।

বিএনপির চেয়ারম্যান আরও বলেন, ‘জুলাই আন্দোলনে ৩০ হাজার মানুষ আহত হয়েছে। এর মধ্যে এমন কিছু মানুষ রয়েছেন, যাদের এক চোখ হারিয়েছে অথবা কারও দুই চোখই নষ্ট হয়েছে এবং পঙ্গু হয়েছেন অনেকে। জুলাইয়ে যেভাবে দেড় হাজারের মতো মানুষকে হত্যা করা হয়েছে, সেটিকে আমরা গণহত্যা বলতে পারি।’

তারেক রহমান আরও বলেন, ‘সেসময় স্বাধীনতাকামী সব মানুষ রাস্তায় নেমে এসেছিল। ২০২৪ এর আন্দোলন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়। অধিকার হারা মানুষের গণ-আন্দোলন। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায়, তাদের বিষয়ে স্বাধীনতা ও গণতন্ত্রকামী প্রিয় মানুষকে সজাগ থাকা জরুরি।’

সর্বশেষ সংবাদ

ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের বিশেষ দূতকে সম্মাননা দিলেন স্পেনের প্রধানমন্ত্রী

ফিলিস্তিন ইস্যুতে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজকে ‘অর্ডার অব সিভিল মেরিট’ সম্মাননা প্রদান করেছে স্পেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ