ইরানে সম্ভাব্য সামরিক হামলা নিয়ে আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে এই সতর্কতা জানান তিনি।
ট্রাম্প বলেন, ইরানে যেভাবে বিক্ষোভ হচ্ছে তাতে দেশটির বিরুদ্ধে কঠিন কোনো পদক্ষেপ নেয়ার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের। মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প।
এদিকে, ওয়াশিংটনের সাথে আলোচনার জন্য ইরানের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তবে আলোচনায় বসার আগেই সামরিক অভিযান চালানো হতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে, ইসরায়েলি ভূখণ্ড এবং ইরানকে ঘিরে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দেয় তেহরান।

