spot_img

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ বার্তা

অবশ্যই পরুন

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে সবাইকে বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ সেবা গ্রহণ করার জন্য নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করা বলা হয়েছে। বিটিআরসির অফিসিয়াল ফেসবুক পেজে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এনইআইআর সম্পর্কিত বিশেষ বিজ্ঞপ্তিতে সর্বসাধারণের অবগতির জন্য বলা হয়েছে, এনইআইআর-সংক্রান্ত সকল সেবা গ্রহণের জন্য শুধুমাত্র বিটিআরসির নির্ধারিত ওয়েবসাইট https://neir.btrc.gov.bd ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

অননুমোদিত (Unauthorised) কোনো ওয়েবসাইট বা লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য (Private information) শেয়ার করবেন না এবং বিভ্রান্তিকর কোনো লিংকের মাধ্যমে এনইআইআর সেবা গ্রহণে কোনো রকম ফি প্ৰদান করবেন না। বিনামূল্যে এনইআইআর-সংক্রান্ত সেবা প্রদান করা হচ্ছে বলে জানানো হয়েছে। সূত্র: ডেইলি ক্যাম্পাস

সর্বশেষ সংবাদ

অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নীতিমালা আনছে সরকার

রাজধানীর যানজট নিরসন ও জনভোগান্তি লাঘবে অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) ঢাকা...

এই বিভাগের অন্যান্য সংবাদ