spot_img

পররাষ্ট্র উপ‌দেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

অবশ্যই পরুন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আলাপকালে তারা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রোববার (৪ জানুয়ারি) এ টেলিফোনালাপের তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপ‌দেষ্টা তৌহিদ হোসেনের স‌ঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দুই নেতা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক পর্যালোচনা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এছাড়া তারা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলি নিয়েও মতবিনিময় করেন এবং উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হন।

সর্বশেষ সংবাদ

কমার একদিন পর আবারও বাড়ল স্বর্ণের দাম

তিন দফা স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ার পর গতকাল শুক্রবার দেশের বাজারে কমেছিল এই ধাতুর দর। তবে ২৪ ঘণ্টা যেতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ