spot_img

তারেক রহমানের সংবর্ধনায় আচরণবিধির দিকে ইসিকে নজর রাখার আহ্বান জামায়াতের

অবশ্যই পরুন

তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হয় কি না সেদিকে নজর রাখতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে এই তথ্য জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, একটি দল দেশের মানুষকে বিভিন্ন কার্ড দেয়ার কথা বলছে, যা আচরণবিধির সুস্পষ্ট খেলাপ। আচরণবিধি নিয়ে প্রথম দিন থেকেই কঠোর অবস্থায় জামায়াত। অন্য কোনো দল আচরণবিধি লঙ্ঘন করলে ইসি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কেউ কেউ ভিভিআইপি সুবিধা পেলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে না। আমাদের শীর্ষ নেতাদেরও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের ব্যাপারে কথা হয়েছে। সিসি ক্যামেরা না থাকলে অসৎ লোকরা সুযোগ পেয়ে যাবে। এছাড়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র, চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার নিয়েও বলেছি। কমিশনও বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে আমাদের জানিয়েছেন।

এদিকে ইসি সচিব আখতার আহমেদ জানান, তারেক রহমানের সংবর্ধনায় আচরণ বিধি লঙ্ঘন হয় কি না তা রিটার্নিং কর্মকর্তা দেখবেন।

ইসি সচিব আরও বলেন, প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট নিবন্ধনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রার্থীদের মনোনয়ন সম্পর্কিত কার্যক্রমের কারণে শনিবার তফসিলী ব্যাংকের শাখাগুলো খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

দেশের রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের...

এই বিভাগের অন্যান্য সংবাদ