spot_img

২৫ কোটি ২০ লাখ রুপিতে অজি অলরাউন্ডারকে দলে ভেড়াল কলকাতা

অবশ্যই পরুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ইতিহাসে বিদেশি খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়ে রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

এবার ক্যামেরন গ্রিনের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। তাকে কেনার লড়াইয়ে নেমেছিল তিনটি ফ্র্যাঞ্চাইজি—কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস।

তবে শুরুতে মুম্বাই ইন্ডিয়ানস ভিত্তিমূল্যে ডাক দেয়ার পর থেমে যায়। এরপর তাকে নিয়ে কলকাতা ও রাজস্থানের লড়াই শুরু হয়। দুই দলের টানাটানিতে দাম ওঠে ১৩ কোটি ৬০ লাখ রুপি। রাজস্থান লড়াই থেকে সরে আসলেও চেন্নাই হাল ছাঁড়েনি। কিন্তু শেষ পর্যন্ত কলকাতাই তাকে কিনে নেয়।

এর আগে, ২০২৪ আইপিএলে মিশেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছিল কলকাতা। তিনিই ছিলেন কেকেআরের সবচেয়ে দামী।

সর্বশেষ সংবাদ

জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার (২৭ এপ্রিল) জাতীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ