spot_img

গণভোটের জন্য ভোটকেন্দ্র বাড়ানোর প্রয়োজন নেই: ইসি সচিব

অবশ্যই পরুন

গণভোট আয়োজনের জন্য ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানোর প্রয়োজন নেই, পরিবর্তে গোপন কক্ষের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

রোববার (৩০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে এ কথা জানান তিনি।

তিনি বলেন, আগামী বছরের নির্বাচন হবে সর্ববৃহৎ এবং শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন। জাতীয় নির্বাচন, গণভোট ও প্রবাসী ভোটের জন্য নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন ও বিচারবিভাগ তিনটির মধ্যে সমন্বয় রাখতে হবে।

নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই জানিয়ে বলেন, এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচেতন আছে। এ সময়, এখন পর্যন্ত পোস্টাল ভোট বিডিতে ১ লাখ প্রবাসী নিবন্ধন করেছেন বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময়

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পাদক পরিষদের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ