spot_img

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ১,৭৫৫টি

অবশ্যই পরুন

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিসিএসের মাধ্যমে ১,৭৫৫ জনকে বিভিন্ন ক্যাডার পদে এবং ৩৯৫ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩০ জানুয়ারি। লিখিত পরীক্ষা হবে ৯ এপ্রিল, মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ আগস্ট।

৫০তম বিসিএসের পরীক্ষাসংশ্লিষ্ট সব কার্যক্রম ধাপে ধাপে পরিচালনা করবে পিএসসি।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
অনলাইনে আবেদন করতে পারবেন ২০২৫ সালের ৪ ডিসেম্বর থেকে। আবেদন শেষ তারিখ ৩১ ডিসেম্বর। আবেদন ফি পরিশোধ করা যাবে ২০২৬ সালের ৩ জানুয়ারি পর্যন্ত।

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

সর্বশেষ সংবাদ

ইরানে আরও দু-একটি স্থাপনায় হামলা বাকি, সময় লাগবে ১০ মিনিট: ট্রাম্প

ইরানের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে আরও এক বা দুটিতে হামলা চালানো বাকি রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

এই বিভাগের অন্যান্য সংবাদ