spot_img

ফাঁস হওয়া ক্লিপে আমি ছিলাম না: তানজিন তিশা

অবশ্যই পরুন

বড় বাজেটের সিনেমা ‘সোলজার’-এ শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। তবে সিনেমাটি নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে আলোচনা, যার সূত্রপাত শুটিং ফ্লোর থেকে ফাঁস হওয়া একটি ভিডিও।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে শাকিব খান ও এক নারীকে শুটিং সেটে নাচের স্টেপ দিতে দেখা যায়। নেটিজেনদের কেউ কেউ দাবি করেন, সেই নারীটি নাকি তানজিন তিশা। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবরও প্রকাশিত হয়।

তবে বিষয়টি সম্পূর্ণ গুজব বলে দাবি করেছেন তিশা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সোলজারে’ আমার কোনো ক্লিপ এখনো প্রকাশ হয়নি। ওই ভিডিওতে আমি ছিলাম না। আপনারা ভুল নিউজ করেছেন, ইউ আর রং। মাঝেমধ্যে একটু জেনে-শুনে নিউজ করলে ভালো হয়।’

নতুন সিনেমা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিশা আরও বলেন, ‘আমি জানি, একটা বড় কাজ করতে যাচ্ছি। আমি একা কিছু নই—এটা পুরো টিমের কাজ। সবসময় বলি, এটা একটা টিম ওয়ার্ক।’

‘সোলজার’-এর শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। সবকিছু পরিকল্পনামাফিক হলে আগামী ডিসেম্বরেই মুক্তি পেতে পারে ‘সোলজার’।

সর্বশেষ সংবাদ

‘কাঁধে কাঁধ মিলিয়ে’ লড়াই করবে ভারত-ইসরায়েল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত ও ইসরায়েল ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছে। কৌশলগত সম্পর্ক আরও...

এই বিভাগের অন্যান্য সংবাদ