spot_img

মোসাদের সাথে সম্পৃক্ততার অভিযোগে ইরানে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

অবশ্যই পরুন

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সম্পৃক্ততার অভিযোগে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (৪ অক্টোবর) খুজেস্তান প্রদেশের আহভাজ শহরে ফাঁসিতে ঝোলানো হয় তাদের।

এছাড়া একজন আলেমকে হত্যার দায়ে ফাঁসি দেয়া হয় এক কুর্দিকেও। এ খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

আদালতের রায়ে বলা হয়, সন্ত্রাসবাদ, বোমা হামলা ও নিরাপত্তা বাহিনীর হত্যাকাণ্ডে জড়িত ছিলো অভিযুক্তরা। বিদেশি শত্রুর থেকে অর্থ ও অস্ত্র সহায়তা গ্রহণের অভিযোগও তোলা হয় তাদের বিরুদ্ধে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা ও আলেমের হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলো দণ্ডপ্রাপ্তরা।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ ফাইনালে বিশ্বচ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মাটিতে ফুটবল বিশ্বকাপের মহোৎসব চলছে, আর সেখানে ডোনাল্ড ট্রাম্প দেশের প্রেসিডেন্ট থাকা অবস্থায় ফাইনালের মঞ্চে উপস্থিত থাকবেন না—এমনটা...

এই বিভাগের অন্যান্য সংবাদ