spot_img

পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক

অবশ্যই পরুন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের কার্যালয়ে এ বৈঠক হয়।

গত শনিবার এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসেন পিটার হাস। বুধবার তিনি কক্সবাজারে যান এবং রাতে ঢাকায় ফেরেন।

পিটার হাস ঢাকায় দায়িত্ব পালন করেছেন ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত। গত বছরের জুলাই-আগস্টে গণ-আন্দোলনের মাত্র কয়েকদিন আগে তিনি দায়িত্ব শেষ করে ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ফেরেন।

এরপর মার্কিন ফরেন সার্ভিস থেকে অবসর নিয়ে অক্টোবরে যোগ দেন বহুজাতিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জিতে।

প্রতিষ্ঠানটির বাংলাদেশে বিনিয়োগ রয়েছে এবং কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করছে।

সর্বশেষ সংবাদ

ইন্দো-প্যাসিফিক এনার্জি ফোরামে বাংলাদেশ: টোকিওতে জ্বালানি মন্ত্রীদের উচ্চপর্যায়ের বৈঠক

জাপানের টোকিওতে শুরু হওয়া দুই দিনব্যাপী (১৪-১৫ মার্চ) ‘ইন্দো-প্যাসিফিক এনার্জি সিকিউরিটি মিনিস্টেরিয়াল অ্যান্ড বিজনেস ফোরাম’-এ অংশ নিতে বর্তমানে টোকিও...

এই বিভাগের অন্যান্য সংবাদ