spot_img

জাপানের ভিসা নীতিতে কড়াকড়ি

অবশ্যই পরুন

জাপানে ব্যবসা ও ব্যবস্থাপনা ভিসা পাওয়ার নিয়ম কঠোর হতে চলেছে। অর্থাৎ বিদেশি উদ্যোক্তাদের আর সহজে ভিসা পাওয়া সম্ভব হবে না। কারণ নতুন পরিকল্পনা অনুযায়ী বিনিয়োগের ন্যূনতম অঙ্ক বাড়ানো হচ্ছে ছয় গুণ। এখন থেকে ভিসা পেতে হলে উদ্যোক্তাদের কমপক্ষে ৩০ মিলিয়ন ইয়েন (প্রায় ২ লাখ ৪ হাজার মার্কিন ডলার) বিনিয়োগ করতে হবে এবং জাপানে অন্তত একজনকে পূর্ণকালীন চাকরি দিতে হবে।

সম্প্রতি অনুষ্ঠিত উচ্চ কক্ষের নির্বাচনে অভিবাসন-বিরোধী একটি দল অপ্রত্যাশিত সমর্থন লাভ করে, যার ফলে ক্ষমতাসীন জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায়। এই রাজনৈতিক পরিস্থিতির পরই বিদেশি উদ্যোক্তাদের জন্য ভিসার শর্ত কঠোর করার পদক্ষেপ নিয়েছে জাপান।

দেশটির আইন মন্ত্রণালয় জানিয়েছে, এই পরিবর্তনগুলো আগামী অক্টোবরে কার্যকর করা হবে। তবে তার আগে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত জনগণের মতামত নেওয়া হবে। বিদেশি উদ্যোক্তাদের জন্য ব্যবসা ও ব্যবস্থাপনা ভিসা চালু হয়েছিল মূলত আন্তর্জাতিক প্রতিযোগিতা বাড়াতে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে।

এর আগে এই ভিসার জন্য ন্যূনতম শর্ত ছিল ৫ মিলিয়ন ইয়েন বিনিয়োগ অথবা দুজন পূর্ণকালীন কর্মী নিয়োগের পাশাপাশি একটি কার্যকর ব্যবসায়িক পরিকল্পনা জমা দেয়া। এই ভিসাধারীরা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত জাপানে থাকতে পারতেন, পরে তা নবায়নের সুযোগও ছিল। পরিবারকেও সঙ্গে নেওয়া যেত এবং ১০ বছর পর স্থায়ী বসবাসের আবেদন করা যেত।

অভিবাসন সংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষ নাগাদ প্রায় ৪১ হাজার ৬০০ জন এই ভিসার অধিকারী ছিলেন। সংখ্যাটি আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেশি। এর মধ্যে অর্ধেকেরও বেশি ভিসাধারী ছিলেন চীনা নাগরিক।

সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩টি তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত

কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় তিনটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়াও বরখাস্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ