spot_img

বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

অবশ্যই পরুন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। আজ শুক্রবার (১৫ আগস্ট) বিএনপির প্রেস উইং থেকে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজিব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার অফিস পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম আজ (শুক্রবার) বিকাল ৪টায় ফুলের তোড়া নিয়ে রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের বাসভবনে যান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পাঠানো ফুলের তোড়া আজ শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি নেত্রীর বাসায় পৌঁছে দেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম

এ সময় ফুলের তোড়া গ্রহণ করেন- বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার।

আয়োজনটিতে উপস্থিত ছিলেন- বিএনপি কেন্দ্রীয় কমিটি সদস্য বেলায়েত হোসেন, বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান এবং চেয়ারপার্সনের কর্মকর্তা মাসুদ রহমান।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকেই বেগম খালেদা জিয়ার জন্মদিনে কেক কাটার পরিবর্তে দোয়া ও মিলাদের মাধ্যমে দিনটি পালন করে আসছে বিএনপি।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ও প্রাপ্য সুবিধা কী কী?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেছেন। এরপর বিএনপির সংসদীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ