spot_img

বক্স অফিসে ঝড় তুলেছে ‘কিংডম’

অবশ্যই পরুন

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পালা শেষ। আজ বড়পর্দায় মুক্তি পেয়েছে বিজয় দেবেরাকোন্ডার নতুন ছবি ‘কিংডম’। ছবির ট্রেলার মুক্তির পর থেকেই ভক্তদের মাঝে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তা এখন টিকিট বিক্রিতেই স্পষ্ট।

মুক্তির আগে থেকেই টিকিট বুকিংয়ের মাধ্যমে ঝড় তুলেছে ‘কিংডম’। অনলাইনে টিকিট বুকিং শুরু হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে গেছে ৩০ হাজারেরও বেশি আসন। এতেই বোঝা যাচ্ছে, ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ কতটা তুঙ্গে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, অনলাইন প্ল্যাটফর্মগুলোতে টিকিট বিক্রি শুরু হতেই দেশের প্রায় সব বড় বুকিং সাইটে ‘কিংডম’ চলে আসে ট্রেন্ডিংয়ের শীর্ষে। যদিও সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার সাম্প্রতিক কয়েকটি ছবি বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি।

তবে ‘কিংডম’ যে তার জন্য একটি দুর্দান্ত প্রত্যাবর্তন হতে চলেছে, সেই ইঙ্গিত এখনই পাওয়া যাচ্ছে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও ‘কিংডম’-এর আগাম বুকিং রীতিমতো চোখে পড়ার মতো।

বিশ্বজুড়ে দর্শকদের এমন উন্মাদনা দেখে নির্মাতারা আগামী ৩০শে জুলাই একটি বিশাল প্রিমিয়ার শো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। ‘কিংডম’ মূলত একটি গ্যাংস্টার ড্রামা, যা দুই ভাইয়ের সম্পর্কের গভীরতা নিয়ে নির্মিত।

এর আকর্ষণীয় সংলাপ, টানটান আবহ সংগীত এবং দুর্দান্ত অ্যাকশন দৃশ্য দর্শকদের আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে। জনপ্রিয় প্রযোজনা সংস্থা সিতারা এন্টারটেইনমেন্টস-এর ব্যানারে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন গৌতম তিন্নানুড়ি।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার, এখনও সিদ্ধান্ত হয়নি

ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার, তবে এখনও এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ