spot_img

জামায়াত আমির ভালো আছেন: ডা. তাহের

অবশ্যই পরুন

জামায়াত আমির ডা. শফিকুর রহমান এখন ভালো আছেন বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শনিবার (১৯ জুলাই) রাতে গণমাধ্যমকে তিনি বলেছেন, গরমের কারণে ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়েন। তিনি এখন ভালো আছেন। তেমন কোনও উল্লেখযোগ্য সমস্যা নাই। চিকিৎসকরা তত্ত্বাবধান করছেন।

বিশাল সমাবেশে বড় ধরনের কোনও অঘটন ঘটেনি উল্লেখ করে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, প্রোগ্রাম স্থগিত করার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু আমির সাহেব তা চাননি।

প্রসঙ্গত, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান শফিকুর রহমান। শেষ পর্যন্ত তিনি মঞ্চে বসে বক্তৃতা শেষ করেন।

এরপর রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান, তার রক্তচাপ ও সুগার লেভেল স্বাভাবিক আছে।

ইতোমধ্যে জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

সর্বশেষ সংবাদ

তারেক রহমানকে মিষ্টি ও ফুল পাঠালেন মমতা ব্যানার্জি

তারেক রহমানকে মিষ্টি ও ফুল পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ