spot_img

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৪

অবশ্যই পরুন

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৩৯৪ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১৬১ জন বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৫৮ জন, রাজশাহী বিভাগে ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, খুলনা বিভাগে ৮ জন ও ময়মনসিংহ বিভাগে ৬ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৬ হাজার ৭৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগটিতে আক্রান্ত হয়ে ৬২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ২৯ জন নারী।

সর্বশেষ সংবাদ

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ