spot_img

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু

অবশ্যই পরুন

ঢাকায় আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিসের কাজ শুরু হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের (ওএইচসিএইচআর) মধ্যে ৩ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) এ সমঝোতা স্মারকের কথা জানা গেছে।

সমঝোতা স্মারকটিতে জাতিসংঘের পক্ষে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ক ও বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্বাক্ষর করেন।

বাংলাদেশকে মানবাধিকার বিষয়ে সুরক্ষা সহায়তা দিতেই এ সমঝোতা স্মারক সই হয়েছে। নতুন এই মিশন বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করবে।

প্রসঙ্গত, গত বছরের আগস্ট মাস থেকে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার দফতরের সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার, সংস্কার এগিয়ে নেয়া এবং গণবিক্ষোভ দমনের ঘটনার তথ্য-অনুসন্ধান চালাতে বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করছে সংস্থাটি।

সর্বশেষ সংবাদ

শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: আইন উপদেষ্টা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ