spot_img

জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে: আসিফ মাহমুদ

অবশ্যই পরুন

জুলাই আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন একটা ম্যারাথনের মতো। সময় যতই লাগুক এটা বাস্তবায়ন করতে হবে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব এ কথা বলেন।

তিনি বলেন, এই প্রতীকী ম্যারাথনে আমাদের যেমন কোনো ট্রনিং ছিলো না, তেমনি জুলাইয়ে যারা লড়াই করেছিলো তাদেরও কোনো প্রাতিষ্ঠানিক ট্রেনিং ছিলো না লেথেল ওয়েপনের বিরুদ্ধে যুদ্ধ করতে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সবাই লড়াই করেছিলো, আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ভূমিকা রাখতে হবে।

ম্যারাথনে শহিদ পরিবারের সদস্য ও আহতসহ সাত শতাধিক প্রতিযোগী অংশ নেন।

সর্বশেষ সংবাদ

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

সম্প্রতি সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে নিহত ১৬ জন বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ বৃহস্পতিবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ