spot_img

জুলাই-আগস্ট অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

অবশ্যই পরুন

ছাত্র-জনতার জুলাই-আগস্ট অভ্যুত্থান দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে ম্যারাথনটি অনুষ্ঠিত হয়। এতে জুলাই আন্দোলনে আহতদের পাশাপাশি ৭০০ মানুষ অংশ নেন।

ম্যারাথনটি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ৫ কিলোমিটারের ম্যারাথনটি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে গণভবন-মানিক মিয়া এভিনিউ-খামার বাড়ি ও সংসদ ভবন এভিনিউ হয়ে ফের সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

এসময় তিনি বলেন, স্বৈরাচার হটাতে জুলাই শহীদদের চেষ্টা ছিল হাল না ছাড়া ম্যারাথনের মতো।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য: স্টারমার

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও বৃহত্তর কোনো যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাজ্য—এমন অবস্থান স্পষ্ট করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। সোমবার এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ