spot_img

‘গোপালগঞ্জের সহিংসতায় জড়িত কেউ ছাড় পাবে না’

অবশ্যই পরুন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় জড়িত কেউই ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক।

বৃহস্পতিবার (১৭ জুলাই) গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রেজাউল করিম মল্লিক জানান, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন না করে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির পদযাত্রা কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা ও সহিংসতার পর বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে চলছে কারফিউ। থমথমে পরিস্থিতি প্রায় পুরো জেলায়। শহরে ছোট ছোট যানবাহন চললেও বন্ধ বেশির ভাগ দোকানপাট।

সর্বশেষ সংবাদ

স্থানীয় নির্বাচন: সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট করতে চায় ইসি

আগামী সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়া এবং এ বছরের শেষ নাগাদ স্থানীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট আয়োজন...

এই বিভাগের অন্যান্য সংবাদ