spot_img

প্রধান উপদেষ্টার কাছে নতুন ছয় নোটের ছবি হস্তান্তর

অবশ্যই পরুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে নতুন ছয়টি ব্যাংক নোটের ছবি হস্তান্তর করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এ সময় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য তার সঙ্গে উপস্থিত ছিলেন।

আজ সোমবার (২ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা শেষে নতুন এই নোটগুলোর ছবি হস্তান্তর করা হয়।

এ সময় বাংলাদেশ ব্যাংক গভর্নরসহ অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নতুন নকশা করা ছয়টি ব্যাংক নোটের ছবি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেন।

সর্বশেষ সংবাদ

কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার

দক্ষিণ আমেরিকান দেশ পেরুর সীমান্তবর্তী অ্যামাজন অঞ্চলে কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মরদেহ উদ্ধার করা...

এই বিভাগের অন্যান্য সংবাদ