spot_img

দেশের অর্থনীতির হৃদপিণ্ড চট্টগ্রাম বন্দর: প্রধান উপদেষ্টা

অবশ্যই পরুন

চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড, এই বন্দর বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের অর্থনীতি পাল্টাতে হলে চট্টগ্রাম বন্দরই ভরসা। এই বন্দর চালু হলে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করবে।

এরইমধ্যে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে এনসিটি-৫ প্রাঙ্গণে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন।

চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যমান বন্দর কার্যক্রম, ভবিষ্যৎ সম্ভাবনা, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ চলমান ও প্রস্তাবিত মূল স্থাপনাগুলোর ওপর একটি মাল্টিমিডিয়া উপস্থাপনা করা হবে।

পরে চট্টগ্রাম সার্কিট হাউসে যাবেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন।

অন্যদিকে, দুপুরে যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে। এ অনুষ্ঠানে ড. ইউনূসকে ডি.লিট উপাধি দেওয়া হবে। আর বিকেলে, দীর্ঘ ৮ বছর পর হাটহাজারীর বাথুয়ায় নিজ গ্রামের বাড়িতে যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর প্রথমবার নিজ জেলা চট্টগ্রামে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস।

সর্বশেষ সংবাদ

সর্বজনীন পেনশন স্কিমে গতি ফেরাতে চায় সরকার

সর্বজনীন পেনশন স্কিমে ফের গতি আনতে চায় সরকার। ২০৩০ সালের মধ্যে ৪ কোটি পরিবার থেকে অন্তত একজন সদস্যকে স্কিমে...

এই বিভাগের অন্যান্য সংবাদ