spot_img

মাগুরার সেই শিশু হত্যা মামলায় আরও ৩ জনের সাক্ষ্যগ্রহণ

অবশ্যই পরুন

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনে ৩ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। এ নিয়ে দুই দিনে মোট ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

সোমবার (২৮ এপ্রিল) জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আজ আছিয়ার চাচা ইব্রাহিম শেখ, আসামি হিটু শেখের বাড়ির পাশের মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেন ও শিক্ষার্থী হজরত সাক্ষি দেন।

আগের দিন রোববার (২৭ এপ্রিল) আছিয়ার মা’সহ ৩ জনের সাক্ষ্য নেয়া হয়। আদালত মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

গেল ১৩ এপ্রিল এই মামলার চার্জশিট আদালতে জমা দেয় পুলিশ। ২৩ এপ্রিল অভিযোগ গঠন করা হয়।

প্রসঙ্গত, গত ৬ মার্চ মাগুরা সদরের নান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মৃত্যু হয় তার। এ ঘটনায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখসহ চারজনকে আসামি করে মামলা করা হয়। এরইমধ্যে, ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে হিটু শেখ।

সর্বশেষ সংবাদ

প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি, তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি

মধ্যস্বত্বভোগীদের প্রতারণার কারণে অভিবাসন ব্যয় বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রবাসীদের সবচেয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ