spot_img

টানা ৯ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

অবশ্যই পরুন

সাপ্তাহিক ছুটিসহ পবিত্র ঈদুল ফিতরের ছুটির কারণে আজ শুক্রবার থেকে টানা ৯ দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য। তবে স্বাভাবিক থাকবে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী মানুষের পারাপার।

শুক্রবার (২৮ মার্চ) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি বন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক।

তিনি জানান, আজ ২৮ মার্চ ( শুক্রবার) থেকে সাপ্তাহিক ছুটিসহ পবিত্র ঈদুল ফিতরের ছুটির কারণে আগামী ৫ এপ্রিল ( শনিবার) পর্যন্ত হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের পর ৬ এপ্রিল ( রোববার) থেকে যথারীতি শুরু হবে আমদানি-রপ্তানি।

হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম জানান, হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

সর্বশেষ সংবাদ

ফেব্রুয়ারিতেও দেশের রেমিট্যান্স ছাড়াল ৩ বিলিয়ন ডলার

পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এর ধারাবাহিকতায় সদ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ