spot_img

হাইকোর্টে চিন্ময় দাসের জামিন শুনানির তারিখ নির্ধারণ

অবশ্যই পরুন

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি আগামী ঈদ এবং অবকাশকালীন ছুটির পর নির্ধারণ করা হয়েছে। রোববার (২৩ মার্চ) চিন্ময় দাসের আইনজীবীর আবেদন গ্রহণ করে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য ২৩ এপ্রিল তারিখ ধার্য করেন।

এর আগে, গত ২ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ চিন্ময়ের জামিন আবেদন খারিজ করে দেন। এরপর ১২ জানুয়ারি তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। গত ৪ ফেব্রুয়ারি তার জামিনের বিষয়ে রুল জারি করেন হাইকোর্ট।

এছাড়া রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়ার পর গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

জামিন না হওয়ার পর চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানো হয়।

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রামে দায়ের করা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়েছে। একই বছরের ২৫ নভেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ সংবাদ

টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক সম্পন্ন

জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আনুষ্ঠানিক আমন্ত্রণে সরকারি সফরে টোকিওতে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক শীর্ষ...

এই বিভাগের অন্যান্য সংবাদ