spot_img

টালবাহানা না করে দ্রুত নির্বাচন দিন: খন্দকার মোশাররফ

অবশ্যই পরুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, টালবাহানা না করে দ্রুত নির্বাচন দিন। নির্বাচন আয়োজন করে সম্মানের সঙ্গে আপনাদের বিদায় নেয়ার আহ্বান জানাচ্ছি।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় এ কথা বলেন তিনি।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল। ভোটের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করতে তবে। কিন্তু নানাভাবে তা বিলম্বিত করা হচ্ছে।

এ সময় জনগণ নির্বাচনমুখী হলে সব ষড়যন্ত্র বিফলে যাবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

সর্বশেষ সংবাদ

হুথি গোষ্ঠীর পতনই আমাদের মূল লক্ষ্য : ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

ইয়েমেনে গত প্রায় দু’মাস ধরে যে তীব্র সংঘাত শুরু হয়েছে, সেই সংঘাতে ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠীর চূড়ান্ত পতন দেখতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ