spot_img

যেভাবে সংখ্যালঘু নির্যাতনের কথা বলা হয়েছে, সে মাত্রায় হয়নি: ধর্ম উপদেষ্টা

অবশ্যই পরুন

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা যেভাবে বলা হয়েছে, সে মাত্রায় হয়নি বলে দাবি করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সরকার। মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের বিষয়ে সরকার কঠোর। তারা মিছিল করার চেষ্টা করেছে সরকার ভন্ডুল করে দিয়েছে। মাজারে হামলার ঘটনায় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

হজের ভিসা জটিলতার বিষয়ে তিনি বলেন, এবার প্রায় ৮০ হাজারের মত হাজী ওমরাহ করতে যাওয়ার পর বাকিরা ভিসা জটিলতায় পড়েছেন। ধর্ম মন্ত্রনালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সৌদি সরকার এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ঈদের পর ভিসা পাওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ

সংযম প্রদর্শন ও উত্তেজনা প্রশমনের আহ্বান পাকিস্তানের

পাকিস্তানের শীর্ষ কূটনীতিক উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলে চলমান ইরান-সংকটের প্রেক্ষাপটে সব পক্ষকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ