spot_img

সংস্কার ছাড়া নির্বাচন হলে গণতন্ত্র টেকসই হবে না: নাহিদ ইসলাম

অবশ্যই পরুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক ইস্যুতে জাতীয় ঐকমত্য চায় জাতিসংঘ। বৈঠকে জুলাই গণহত্যার বিচার ও রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাতিসংঘের সহায়তা চেয়েছেন রাজনৈতিক দলের নেতারা।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে আগামী নির্বাচন, সংস্কার, জাতীয় ঐক্য, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, ‘সংস্কার ছাড়া নির্বাচন হলে গণতন্ত্র টেকসই হবে না— এমনটাই মনে করে এনসিপি। বাংলাদেশের নির্বাচন ও সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতিসংঘ ঐকমত্য দেখতে চায়।’

সর্বশেষ সংবাদ

বিশ্বভ্রমণে বেরিয়ে তুরস্কে এসে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি

চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বেরিয়ে জীবনের নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন চীনের এক দম্পতি। ইন্দোনেশিয়া থেকে তুরস্কে ভ্রমণের সময় এক তুর্কি...

এই বিভাগের অন্যান্য সংবাদ