spot_img

পাল্টে গেল দেশের একমাত্র স্যাটেলাইটের নাম

অবশ্যই পরুন

পাল্টে গেছে দেশের একমাত্র স্যাটেলাইটের নাম। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এখন থেকে পরিচিতি পাবে বাংলাদেশ স্যাটেলাইট-১ নামে।

সোমবার (৩ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এমতাবস্থায়, এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছিল।

সর্বশেষ সংবাদ

চীনে শি চিনপিংয়ের ক্ষমতা আরও সংহত, উদ্ভাবনী অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ

চীনের রাজনীতিতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করেছেন প্রেসিডেন্ট শি চিনপিং। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সম্মেলন ‘ফিফথ প্লেনাম’-এ দলীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ